জ্বর-সর্দি ও শ্বাস কষ্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : টানা ১০ দিন জ্বর, কফ ও শ্বাস কষ্টের সাথে লড়াই করে ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টায় শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম (৩৫) মারা যান।
প্রয়াতের স্বামী বশির আহমেদ জানান, গত ৩১ মার্চ প্রচন্ড জ্বর নিয়ে সে ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে সময় তাকে ঢাকা রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সে ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে।
তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল।মৃত্যুর খবর পেয়ে ডাক্তার সাখাওয়াত হোসেন এর নেতৃত্ব একটি মেডিকেল টিম তার বাড়িতে গিয়ে করোনা রোগীকে যে ভাবে সৎকার করে সে ভাবেই দাফন করার প্রস্তুতি চলছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলার সিভিল সার্জন করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর কথা স্বীকার করে জানান, করোনা রোগীকে যে ভাবে দাফন কাফন করা হয় তাকে সেভাবেই দাফন করা হবে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ