জেল ভেঙে পালিয়েছেন মেক্সিকোর মাদক হোতা গুজম্যান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর শীর্ষ মাদক চোরাচালানী ‘এল চ্যাপো’ বা ‘পিচ্চি’ নামে পরিচিত জ্যাকুইন গুজম্যান দেশটির সবচেয়ে সুরক্ষিত কারাগার থেকে দ্বিতীয়বারের মতো পালিয়েছেন।
রোববার মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার রাতে আল্টিপ্লানো কারাগারের শাওয়ারে গোসল করতে গুজম্যানকে শেষবারের মতো দেখা গেছে, এরপর থেকে সে উধাও।

সে মেক্সিকোর অন্যতম শীর্ষস্থানীয় মাদক চোরাচালানী চক্র সিনালোয়ার প্রধান। এই চক্রটি প্রতিবেশী যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত মাদক পাচার করে।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গুজম্যানের ওই গ্রেপ্তারকে মেক্সিকোর সরকারের একটি বিজয় হিসেবে দেখা হয়েছিল।

গত কয়েক দশকে তিনি বিশ্বের সবচেয়ে সুগঠিত ও অন্যতম ক্ষমতাশালী অপরাধী চক্রের ‘বস’ হয়ে উঠেছিলেন, এমনকি ফোর্বস সাময়িকীতে বিশ্বের শীর্ষস্থানীয় কোটিপতিদের তালিকায় তার নামও উঠেছিল।

এর আগে ১৯৯৩ সালে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর ২০০১ সালে জেল ভেঙে পালিয়েছিলো সে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান