জেলে কেমন আছেন রাম রহিম?

news-image

অনলাইন ডেস্ক: দামি কাপড় ও গয়না পরাই তার স্টাইল। এ কারণে তাকে অনেকেই সম্বোধন করেন ‘গুরু অব ব্লিং’ নামে। আবার অনেকে বলেন ‘রকস্টার বাবা’। বলা হচ্ছে ‘এমএসজি : দ্য মেসেঞ্জার’, ‘এমএসজি২ দ্য মেসেঞ্জার’, ‘এমএসজি : দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’ নামের তিনটি চলচ্চিত্রে অভিনয় করা ধর্মগুরু রাম রহিম সিংয়ের কথা।

দেখতে দেখতে পেরিয়ে গেল এক বছর। গত বছরের ২৫ অাগস্ট পঞ্চকুলার আদালতে কারদণ্ডে দণ্ডিত হন বাবা রাম রহিম। সে সময় পর সাজা ঘোষণা পুরো ভারতেজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। এক বছর পরে কেমন আছে সেই রাম রহিম? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পুরোপুরি বদলে গেছেন এই ধর্ষক বাবার জীবন। দৈনিক তার আয় ৪০ টাকা।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠেন সে। তারপর বারান্দায় পায়চারী। ঘণ্টাখানেক পরে বাগানে। তার আগে কখনও কখনও যোগাসনও করেন সে।

প্রতিদিন ২ ঘণ্টা ধরে চাষবাস করার পরে নাস্তা করেন। তারপর শুনানির জন্য ভিডিও কনফারেন্সিং। না হলে অবসর কাটে বইয়ে মুখ গুঁজে।

এক বছরে ১০৫ কেজি থেকে ৯২ কেজিতে নেমে এসেছে ওজন। এক সময়ের জৌলুসের জীবন এখন অতীত। নিতান্তই সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত তিনি। লোকচক্ষুর অন্তরালে রোহতক জেলে নিজের ১৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ঘরেই দিন কেটে যায় তার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত