জেনে নিন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি

9স্পোর্টস ডেস্ক: দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওই সফরের চূড়ান্ত সূচি আজ প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী এক মাসের সফরে নির্ধারিত টেস্ট ও ওয়ানডে ছাড়াও একটি একদিনের ও দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।

আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংল্যান্ডের ওয়ানডে দল। ৩ দিনের বিশ্রাম শেষে ৪ অক্টোবর ফতুল্লায় তারা অংশ নেবে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ।

এরপর ৭ ও ৯ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে দু’ দেশের মধ্যকার একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক। সবক’টি ম্যাচই হবে দিবারাত্রির।

এরপর টেস্ট সিরিজের অংশ হিসেবে ১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

২০ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকার মিরপুরে।

প্রস্তুতি ম্যাচগুলোর প্রতিপক্ষ কারা হবে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায় নি।

একনজরে ইংল্যান্ডের বাংলাদেশ সফর সূচি:

৩০ সেপ্টেম্বরঃ ঢাকায় অবতরণ

৪ অক্টোবরঃ একদিনের প্রস্তুতি ম্যাচ, ফতুল্লা

৭ অক্টোবরঃ প্রথম একদিনের আন্তর্জাতিক, মিরপুর

৯ অক্টোবরঃ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক, মিরপুর

১২ অক্টোবরঃ তৃতীয় একদিনের আন্তর্জাতিক, (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) চট্টগ্রাম

১৪-১৫ অক্টোবরঃ দুই দিনের প্রস্তুতি ম্যাচ, (এম এ আজিজ স্টেডিয়াম) চট্টগ্রাম

১৬-১৭ অক্টোবরঃ দুই দিনের প্রস্তুতি ম্যাচ, (এম এ আজিজ স্টেডিয়াম) চট্টগ্রাম

২০-২৪ অক্টোবরঃ প্রথম টেস্ট, (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) চট্টগ্রাম

২৮ অক্টোবর-১ নভেম্বরঃ দ্বিতীয় টেস্ট, মিরপুর

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ