জীবন-জীবিকার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকসহ জীবন ও জীবিকার তাগিদে যেগুলো প্রয়োজন সেগুলো বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিষ্কার করা হবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুধু পুলিশ নয় প্রশাসনের সবাই মাঠে কাজ করছে। মূল বিষয়টা হলো আমাদের যে সিদ্ধান্ত তা জনগণকে জানিয়ে দেওয়া ও সচেতন করা এবং জনগণ যাতে সেটা মেনে চলে সে ব্যবস্থা করা।
১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ শিথিল হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে সচেতন হতে হবে। কোভিড-১৯ শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। সেজন্য আমাদেরও সচেতন হতে হবে। সরকার পুলিশ দিয়ে কতো সচেতন করবে যদি নিজেরা সচেতন না হয়।

ঈদে গরু বেচা কেনার জন্যই কি শিথিল হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অনেকগুলো কারণ আছে। যেমন খামারিরা যদি পশু বিক্রি করতে না পারে তাহলে আরো এক বছর পরিচর্যা করতে হবে। তারপর দোকান মালিক যারা আছেন তারা কিন্তু ঈদের জন্যই সারা বছর বসে থাকেন। দুই ঈদের বেচাকেনা দিয়েই তারা চলেন।

সভায় সিনিয়র সচিব, আইজিপি, হাইওয়ে রোডের পুলিশ প্রধান, বিজিএমইএ, কাভার্ড মালিক সমিতির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী