জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফরের আগেই বাংলাদেশ দলের জন্য একের পর এক দুসংবাদ আসছে। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে চোটে পড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল, তাসকিন আহমেদের পর এবার ইনজুরির কারণে ডিপিএলের সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেলেন আবাহনী লিমিটেডের দলনেতা মুশফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। তিনি বলেন, বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে তথা তর্জনীতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে মুশফিকের। আপাতত সপ্তাহ খানেক বিশ্রামে থাকতে হবে তাকে।

গত সোমবার সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছিল আবাহনী। ওই ম্যাচে চোট পেলেও খেলা চালিয়ে যান মুশফিক। ম্যাচের পর এমআরআই করে ফ্যাকচার পাওয়া যায় অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

এর আগে ডিপিএলের ম্যাচ খেলে সুপার লিগ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

ডান হাঁটুতে ব্যথা নিয়ে প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিলেন তামিম। চোট গুরুতর হয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন ওয়ানডে দলের অধিনায়ক।

অন্যদিকে মোহামেডানের হয়ে ডিপিএলে অংশ নেয়া তাসকিন আহমেদ ফিল্ডিং করার সময় হাতে চোট পান। এতটাই গুরুতর ছিল যে ছয়টি সেলাইও করতে হয় এই পেসারের। তাসকিনের সেরে উঠতে আরো সময়ের প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা।

আগামী ২৮ জুন জিম্বাবুয়ে সফরে যাবে লাল-সবুজরা। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টিতে অংশ নেবে সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী