জাহাজটির গতি ঘণ্টায় প্রায় ১০৭ কিলোমিটার, এটিই বিশ্বের দ্রুতগতির জাহাজ (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। একটি অস্ট্রেলীয় শিপইয়ার্ড প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বেসামরিক জাহাজ নির্মাণ করেছে। জাহাজটির গতি ঘণ্টায় প্রায় ১০৭ কিলোমিটার।

দ্রুতগামী ওই জাহাজটির নাম ‘ফ্রান্সিসকো’। ভ্যাটিকানের ক্যাথলিক পোপের নাম অনুসরণ করেই জাহাজটির এই নাম দেওয়া হয়েছে। কয়েক বছর আগেই জাহাজটি নির্মিত হয়েছে। তবে এখনো এ জাহাজটির গতিকে অতিক্রম করতে পারেনি অন্য কোনো জাহাজ।

নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কিম ক্লিফোর্ড এই জাহাজটিকে বিশ্বের সবচেয়ে দ্রুগগামী জাহাজ বলে আখ্যায়িত করেছেন। জাহাজটিতে বোয়িং ৭৪৭-এ নামে দুটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এগুলো ৫৯ হাজার হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।

জাহাজটি এক হাজার যাত্রী ও ১৫০টি গাড়ি বহন করতে পারে। যাত্রী বহনকারী জাহাজটি ডুয়েল-ফুয়েল প্রযুক্তিসমৃদ্ধ। এর নির্মাণে ব্যবহৃত হয়েছে অনুপম প্রযুক্তির সব অত্যাধুনিক সামগ্রী।

উৎস: একুশে টিভি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত