জার্মানির তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : জার্মানির একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক হাজার ৮০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে একটি বিস্ফোরণের শব্দের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

বিস্ফোরণের কারণে বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এক হাজার ৮০০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

জার্মান নিউজ এজেন্সি ডিপিএ জানায়, বেয়ারনইল রিফাইনারিতে এ দুর্ঘটনায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত