জার্মানিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মাইকে আজান

news-image

জার্মানিতে এই প্রথমবারের মতো প্রকাশ্যে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। গতকাল বার্লিনের একটি মসজিদে মাইকে আজান দেওয়ার সময় প্রচুর মানুষের সমাগম ঘটে। আজানের সুর শুনে আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েন।

করোনাভাইরাসের কারণে মানুষের মনোবল বাড়াতে চার্চগুলোতে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টা বাজানো হয় তার অংশ হিসেবেই মসজিদকেও মাগরিবের আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছিল। যদিও সরকারি নির্দেশনা মোতাবেক দেশটিতে সব ধর্মের সব উপাসনালয়ে প্রার্থনার জন্য একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

দেশটিতে মুসলমানদের নিয়ে কাজ করে এমন একটি তুর্কি-ইসলামিক সংগঠন (ডিটিব) জানিয়েছে, ‘আমরা জরুরি অবস্থায় আছি তাই মুসলিম কমিউনিটির মনোবল এবং শক্তি বাড়াতে নামাজের জন্য আহ্বান জানিয়েছি’।

এর আগে জার্মানিতে মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে ছোট ছোট মসজিদে মাইক ছাড়াই আজান দেয়া হতো। করোনাভাইরাসের ভয় কাটাতে মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, বিশ্বের যে কয়টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে জার্মানি তার মধ্যে অন্যতম। আক্রান্তের সংখ্যা হিসাবে আমেরিকা, ইতালি, স্পেনের পরই রয়েছে দেশটি। ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৯১১৫৯ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৭৫ জন। এদিকে জার্মানিতে এখন পর্যন্ত ১২ প্রবাসী বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ