জাতীয় দলের দুই জন করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা। প্রথমদিনে ২৪ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্টিং স্টাফ। ১৭ জনের মধ্যে জাতীয় দলের একজন ক্রিকেটার ও একজন সাপোর্টিং স্টাফ করোনা পজেটিভ হয়েছেন।

যদিও বিসিবি থেকে এখনো অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশিষ চৌধুরী জানালেন, সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ২২ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা সফরের অনুশীলন শুরুর কথা রয়েছে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়দিন অনুশীলনের পর আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। আগামী ২৪ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর সম্ভাবনা আছে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি