জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সেই চিকিৎসসের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যার ঘটনায় ১০ হাজার টাকা মুচলেকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুন জামিন পেয়েছেন।

তার মুক্তির দাবিতে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ক্ষোভ-বিক্ষোভ জানিয়ে আসছিল। সারা দেশে মনোরোগ চিকিৎসকরা তাদের চেম্বারে সন্ধ্যায় দুই ঘণ্টা রোগী দেখা বন্ধ রাখছিল।

গ্রেফতারের ৬ দিন পর রোববার ডা. মামুনকে জামিন দেন ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার জাফর হোসেন সাংবাদিকদের বলেন, মামুনের আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ নভেম্বর ডা. মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। এ ঘটনায় চিকিৎসকরা ব্যাপক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখায়।

রিমান্ড শেষে ২০ নভেম্বর ডা. মামুনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা। তখন আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল।

প্রসঙ্গত, গত নয় নভেম্বর বেলা ১১টায় রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। পরদিন ১০ নভেম্বর সকালে নিহত এএসপি আনিসুল করিমের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ সংক্রান্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডে ডা. মামুনের কোনো প্রকার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই রোগীর চিকিৎসা সংক্রান্ত কোনো পর্যায়েই ডা. আব্দুল্লাহ আল মামুনের কোনো প্রকার সংশ্লিষ্টতা ছিল না।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী