জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, বাংলাদেশ ৭ম

news-image

ডেস্ক রিপোর্ট : জলবায়ু পরিবর্তনের কারণে গত ২০ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ ১০ দেশের তালিকায় ৭ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮১টি দেশ নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স।

ঝড়, বন্যা এবং দাবদাহের কারণে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে তথ্য বিশ্লেষণ করেছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২০। গত ২০ বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ মারাত্নক হুমকির মুখে আছে। ২০১৮ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়েছে।

২০১৮ সালে জলবায়ু পরিবর্তনে শীর্ষ ১০ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে জাপান। এরপরেই আছে ফিলিপাইন এবং জার্মানি। এই তালিকায় ভারতের অবস্থান ৫ম। জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান জার্মান ওয়াচ বুধবার এই ইনডেক্স প্রকাশ করেছে।

২০১৮ সালের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে আছে শ্রীলঙ্কা। জলবায়ুর পরিবর্তনের কারণে আবহাওয়া মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ২০ বছরে আবহাওয়ার বিপর্যয়ের কারণে সৃষ্ট ১২ হাজারের বেশি বিভিন্ন ঘটনায় ৪ লাখ ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় তিন দশমিক ৫৪ ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত