জমে উঠেছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট

news-image

স্পোর্টস ডেস্ক :  ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুর দুই দিনই দাপট দেখিয়েছে পাকিস্তান। যে ধারা ধরে রেখে ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নেয় সফরকারীরা। তবে ইংলিশ বোলাররা আজহার আলির দলকে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে দেয়নি। ফলে ম্যাচের চতুর্থ দিনে মিলছে রোমাঞ্চের আভাস।

শুক্রবার দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৩৭ রান তুলেছে পাকিস্তান। এখন পর্যন্ত দলটির লিড ২৪৪।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩২৬ রানের বিপরীতে ২১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় দিনটা ছিল আসলে বোলারদের। দুই দল মিলে মোট ১৪ উইকেট পড়েছে। ৪ উইকেটে ৯২ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড এদিন আর যোগ করতে পেরেছে ১২৭ রান।

আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা ওলি পোপ সর্বোচ্চ ৬২ রান করেছেন। পাকিস্তানের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। আগের দিনের ১ উইকেটের সঙ্গে এদিন আরো ৩ উইকেট নেন তিনি। শাদাব খান ও মোহাম্মদ আব্বাস পেয়েছেন ২টি করে উইকেট।

এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। প্রথম ইনিংসে ১৫৬ রানের ইনিংস খেলা শান মাসুদ দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। ২৯ রান করে আসাদ শফিক এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটার। ২৭ রান করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

ইয়াসির শাহ ১২ ও মোহাম্মদ আব্বাস ০ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড, ক্রিস উকস ও বেন স্টোকস নিয়েছেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি