জমি না দিলে রেল লাইন অবরোধ

 

 

আন্তর্জাতিক ডেস্ক :গুজরাটের সরকার যদি এক মাসের মধ্যে সেখানকার প্রতিটি দলিত পরিবারকে পাঁচ একর করে জমি না দেয় তাহলে তাঁরা সেখানকার রেললাইন অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন।

140323132137_dalits_india_624x351_ap
আর শুধু রেললাইন অবরোধ করেই তাঁরা থামবেন না।
দলিতরা একই সাথে তাদের কাজকর্মও বন্ধ করে দেবেন।
অর্থাৎ গবাদিপশুর মৃতদেহ পরিস্কার করা বন্ধ করে দেবেন।
হাজার হাজার বছর ধরে তারা এই কাজ করে আসছেন।

 
গত দশদিন ধরে দলিত সম্প্রদায়ের দশ হাজারের মতো মানুষ গুজরাটের রাজধানী থেকে উনা শহরের পথে যাচ্ছেন।
তাদের বিক্ষোভের শুরু অবশ্য অন্য এক ঘটনাকে ঘিরে।
ভারতে গো-রক্ষক হিসেবে পরিচিত হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর লোকজন দলিত সম্প্রদায়ের চারজন ব্যক্তিকে প্রকাশ্যে মারধোর করলে দলিতরা বিক্ষোভ শুরু করেন।
গত মাসে ওই চারজন একটি মৃত গরুর চামড়া ছাড়াতে নিয়ে যাচ্ছিলেন।
দলিতরা গরুটিকে মেরে নিয়ে যাচ্ছেন বলে প্রথমে অভিযোগ উঠেছিলো।
যদিও দলিত সম্প্রদায়ের লোকেরা সেই অভিযোগ অস্বীকার করে।
হাজারো বছর ধরে ভারতের নিম্নবর্ণের দলিতরা নির্যাতনের শিকার বলে অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ