জমজ বোনকে নিয়ে আসছেন তানজিন তিশা!

news-image

বিনোদন প্রতিবেদক : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ছোটপর্দার শিল্পী এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার জমজ বোনকে নিয়ে সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! তবে কি সত্যি জমজ বোন? আসলে গল্পের প্রয়োজনে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

গতকাল সোমবার থেকে নতুন নাটক ‘চিংকি পিংকি’র শুটিং করছেন তানজিন তিশা। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মতো জমজ চরিত্রে দেখা যাবে তাকে। নারীপ্রধান গল্পের এ নাটকে তিশা একই সঙ্গে অভিনয় করেছেন চিংকি ও পিংকি চরিত্রে।

তানজিন তিশা বলেন, ‘আমি এর আগে কখনো দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি এবারই প্রথম। তাই একই সঙ্গে দুই বোনের জমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা। এর গল্পটা নারীপ্রধান এবং কমেডি ঘরানার। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।’

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গল্পটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্রে কাজ করছেন তিশা। তিশাকে ঘিরেই পুরো নাটকের গল্প, অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

সিএমভি প্রযোজিত ‘চিংকি পিংকি’ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়াও এতে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এ ছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান