জন্মদিনের পরদিনই বাড়িতে মিললো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : জন্মদিনের পরের দিন নিজের বাড়ি থেকে দক্ষিণী সিনেমার অভিনেত্রী ও কেরেলার নামী মডেল সাহানার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কেরেলার কোঝিকোড়ে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল শুক্রবার কোঝিকোড় শহরে নিজের বাড়িতে সাহানাকে ঝুলন্ত অবস্থায় পান পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রীর মায়ের অভিযোগ, তার মেয়েকে খুন করেছেন স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। শুক্রবার আসবে দেখা করতে। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত, সাজ্জাদই খুন করেছে।’

সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

সূত্র থেকে জানা যায়, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলতো- এমনটাই অভিযোগ দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানার মায়ের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান