জনতা ব্যাংকের চেয়ারম্যান

2_186298

লাইফস্টাইল ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন এবং তার বর্ণাঢ্য কর্মজীবনে সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সচিব (নির্বাহী পরিচালক) বাংলাদেশ ব্রিজ অথরিটি, মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রফতানি অধিদফতর প্রভৃতি গুরুত্বপূর্ণ পদগুলোতে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্টার ফর এনভায়রনমেন্ট জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এবং ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিংয়ের ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের সুবিদিত গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত