জঙ্গিবাদ দমনে জেলা পর্যায়েও কাউন্টার টেররিজম ইউনিট হচ্ছে : ব্রাহ্মণবাড়িয়ায় আইজিপি

news-image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে নতুন আরও একটি ইউনিট করা হচ্ছে। জঙ্গিবাদের ব্যাপকতা থাকায় জেলা পর্যায়েও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিট হচ্ছে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, শতভাগ স্বচ্ছতা নিয়েই জঙ্গিবাদ দমন করা হচ্ছে। তাই দেশে জঙ্গিবাদ দমন প্রসঙ্গে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। প্রতিটি অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে থাকেন। আত্মীয়স্বজনের মাধ্যমেও জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আত্মসমর্পণ না করে জঙ্গিরা যখন পুলিশের ওপর আত্মঘাতী হামলা করে, তখন আত্মরক্ষার্থে বাধ্য হয়েই পুলিশকে পাল্টা আক্রমণ করতে হয়।
শাপলা চত্বরে হেফাজত ইসলামের তারুবের মামলার অগ্রগতি সম্পর্কে আইজিপি বলেন, মামলাগুলো তদন্তাধীন। এসব মামলায় অনেকেই জড়িত রয়েছে। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে সময় লাগছে। তবে মামলাগুলোর অভিযোগপত্র কবে নাগাদ আদালতে দাখিল করা হবে, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে এ কে এম শহীদুল হক পুলিশ লাইনসে নবনির্মিত নারী পুলিশ ব্যারাক ও মুক্তিযোদ্ধা ফোয়ারা উদ্বোধন করেন। এ সময় আইজিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান