ছেলের বাবা হলেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক: ছেলে সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। আজ রাতে নিজের ফেসবুক ওয়ালে সন্তান এবং স্ত্রী রাবেয়া নাইমার ছবিসহ একটি সেলফি শেয়ার করেছেন তিনি।

রাত ১০ টার দিকে ফেইসবুক এবং ইনস্টগ্রামে স্ত্রী এবং পুত্রের সাথে ছবি দিয়ে ক্যাপশনে তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লা, মাই বয়’।

২০১৭ সালের ৩১ অক্টোবর। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে হঠাৎ করেই দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। বিয়ের অষ্টম মাসে গত ২৮ জুন, বাবা হতে যাওয়ার খবরটি জানিয়েছিলেন তাসকিন নিজেই।

তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক পর্যায়ের ছাত্রী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গেল বছরের ৩১ অক্টোবর মোহাম্মদপুরের লালমাটিয়ায় তাসকিনের স্ত্রী রাবেয়ার পৈতৃক বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত