ছুটি ও ফাইনাল এক্সিট ইস্যু করা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

news-image

সৌদি প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত যেসব প্রবাসী স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক, তাদেরকে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গতকাল বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

এর আগে সৌদি সরকার জানায়, যেসব প্রবাসীরা করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে দেশে ফেরার জন্য ছুটি নিয়েছিলেন কিন্তু ফিরতে পারেননি তাদেরকেও দেশে ফেরার জন্য পুনরায় ছুটি দেওয়া হবে। বিশেষ বিমানে করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে সৌদি সরকার।

সৌদি আরবে সরকারি ‘এবশের’ অ্যাপে নির্দিষ্ট ফিচারে রেজিস্ট্রেশন করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করে দেশে ফেরার জন্য পুনরায় ছুটি এবং নিজ দেশে যাবার সুযোগ পাবেন আটকে পড়া এসব প্রবাসীরা।

সৌদি আরবের চারটি বিমানবন্দর যথাক্রমে জেদ্দা, রিয়াদ, মদিনা এবং দাম্মাম থেকে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ