ছবি তুলতে চাওয়ায় ভক্তের মোবাইল ভেঙে ফেললেন সাকিব!

news-image

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে ভারতে গেছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি ভারতে যান।

তাকে সামনে দেখে বেনাপোলের ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন। সেইরকম আবেগপ্রবণ এক ভক্ত সেক্টর আলী। তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলতে যান। ওই সময় সাকিব আল হাসান ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ভেঙে ফেলেন। ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে। এ নিয়ে বেনাপোলে সাকিবপ্রেমী মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাকিব আল হাসান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আসেন। এরপর তিনি বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে যান। এ সময় সাকিব আল হাসান তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ফ্লোরে ছুড়ে ফেলেন।

সাকিব ভক্ত মোহাম্মদ সেক্টরের কাছে কী ঘটনা ঘটেছে সেটা জানতে চাইলে তিনি বলেন, আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। সামনা-সামনি কখনও তাকে দেখিনি। বেনাপোল চেকপোস্টে তাকে দেখে নিজেকে আর সামলাতে না পেরে তার সঙ্গে ছবি তুলতে যাওয়া কী আমার অপরাধ? তিনি আমার ফোনটি উগ্র মেজাজে কেড়ে নিয়ে ফ্লোরে ছুড়ে ফেলে দেন। এতে আমার ফোনটি ভেঙে নষ্ট হয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যবসায়িক কাজে ভারতে যাচ্ছেন। শুক্রবার আবার তিনি বেনাপোল হয়ে দেশে ফিরে আসবেন। তবে বেনাপোলে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। কোনো উত্তেজনা সৃষ্টি না হলেও সাকিব আল হাসানের বিরুদ্ধে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ