চেন্নাইয়ের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আন্দ্রে রাসেলের ঝড় স্বস্তিতেই রেখেছিল কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু পাল্টা জবাব তারা পেলো স্যাম বিলিংসের ব্যাটে। শেষ ওভারের নাটকে কলকাতাকে ১ বল বাকি থাকতে ৫ উইকেটে হারালো চেন্নাই সুপার কিংস।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের প্রত্যাবর্তন হলো দুর্দান্ত জয়ে। আগে ব্যাট করে ৬ উইকেটে ২০২ রান করেছিল কলকাতা। জবাবে মহেন্দ্র সিং ধোনিরা ১৯.৫ ওভারে ৫ উইকেটে করে ২০৫ রান।

টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করেছিল চেন্নাই। ৮৯ রানের মধ্যে কলকাতার ৫ উইকেট তুলে ফেলে তারা। রাসেল নেমে ম্যাচের চেহারা পাল্টে দেন। দিনেশ কার্তিকের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন তিনি। একই সঙ্গে একপ্রান্ত থেকে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা। মাত্র ৩৬ বলে ১টি চার ও ১১টি ছয়ে ৮৮ রানে অপরাজিত ছিলেন রাসেল।

শেন ওয়াটসন চেন্নাইয়ের পক্ষে সবচেয়ে বেশি ২টি উইকেট নেন। এই অস্ট্রেলিয়ান তারকা ব্যাট হাতেও গতি তোলেন। উদ্বোধনী জুটিতে তিনি অম্বতি রাইডুকে নিয়ে মাত্র ৫.৫ ওভারে ৭৫ রান করেন ওয়াটসন। ১৯ বলে তিনটি করে চার ও ছয়ে ৪২ রান করে আউট হন এই অসি অলরাউন্ডার।

অম্বতি ২৬ বলে ৩৯ রানে আউট হলে খানিকটা বাধার সম্মুখীন হয় চেন্নাই। তবে ধোনির সঙ্গে বিলিংসের ৫৪ রানের জুটি আবারও সম্ভাবনা জাগায় তাদের। ১৯তম ওভারের চতুর্থ বলে বিলিংস আউট হন। তার আগে জয়ের ভিত গড়ে দেন তিনি ২৩ বলে ২ চার ও ৫ ছয়ে ৫৩ রান করে। ম্যাচসেরা হয়েছেন বিলিংস।

শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। ডোয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজা একটি করে ছক্কা মেরে দলকে জেতান। এই ওভারে একটি নো বল ও ওয়াইড দেন বিনয় কুমার। দুই ব্যাটসম্যানই ১১ রানে অপরাজিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা