চেইন ছিনতাই চক্রের ৪ সদস্য বাঞ্ছারামপুরে গ্রেপ্তার   

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে । সোমবার (২০ ই) জুলাই থানায় মামলা করে  জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রোববার (১৯ জুলাই) উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের এক গৃহিণীর চেইন ছিনতাইকালে গ্রামের স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার বানু বেগম (৩৬), নারজিন আক্তার (৩০), নাছু আক্তার (২২), লোপা বেগম (২০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের নির্জন রাস্তায়  গৃহিণীকে একা পেয়ে জাপটে ধরে ছিনতাইকারীরা। পরে জোর করে ভয় দেখিয়ে গৃহিণীর গলায় থাকা দেড় ভরি ওজনের একটি চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই সময় গৃহিণী চিৎকার শুনে  স্থানীয় জনতার সহযোগিতায় ৪ ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। আটক ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশে খবর দিলে থানায় নিয়ে যান।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, চেইনসহ ছিনতাইকারি চক্রের আটক ৪ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসময় তাদের সাথে একটি বাচ্চা ছিল। তাদের  জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ