চুটিয়ে প্রেম, অত:পর কাটিং করে বিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে প্রেম করে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বেন কাটিং ও তার বান্ধবী ক্রিকেট উপস্থাপক এরিন হল্যান্ড। শনিবার নিউসাউথ ওয়েলসে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং ক্রিকেট উপস্থাপক এরিন হল্যান্ডকে শনিবার বিকালে বিয়ে করেন।

গত বছরই বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল এই জুটির; কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে দুইবার বিবাহ স্থগিত করা হয়। এরিন বারবার বলেছিল যে, তার পরিবার এবং বন্ধুদের উভয়েরই নিরাপত্তা দেখতে হয়েছে।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলা বেন কাটিং বিয়ে করলেন অস্ট্রেলিয়ার সাবেক মিস ওয়ার্ল্ড এরিন হল্যান্ডকে।

বিয়ের পর বেন কাটিং বলেন, আমরা আত্মীয়স্বজনদের নিরাপত্তার কথা চিন্তা করে কয়েক দফা বিবাহের দিনক্ষণ পরিবর্তন করেছি। তারা আমাদের পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।

বেন কাটিং অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান। জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বেশ জনপ্রিয় টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। খেলছেন বিগ ব্যাশে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ১৬৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ২ হাজার ৩১৯ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে ১২৭ উইকেট শিকার করেন বেন কাটিং।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী