চীন থেকে ৩১২ বাংলাদেশিকে আনতে খরচ ২ কোটি ৩০ লাখ টাকা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়া চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজের পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে সরকার। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহান শহরে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর এক মাসে ৩৬২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছড়িয়েছে।

এর কোনো টিকা বা ভ্যাকসিন তৈরি না হওয়ায় ভাইরাসটি থেকে নিরাপদ থাকার একমাত্র উপায় হলো, আক্রান্ত বা ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলা, কিছু স্বাস্থ্য বিধি মেনে চলা ও পরিচ্ছন্নতা থাকা।

অন্যান্য দেশেও করোনাভাইরাস ছড়াতে থাকার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কয়েকটি দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিয়েছে ও নিচ্ছে।

এ পরিস্থিতিতে হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।

এরপর গত শনিবার ‘আকাশ প্রদীপ’ নামের বিমানের একটি উড়োজাহাজে করে উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১২ বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষককে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের কারও মধ্যে ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া না গেলেও সাবধানতার অংশ হিসেবে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ