চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু

news-image

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন। সোমবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে চীনের স্থানীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমগুলো জানায়, হেনানের লুশান কাউন্টির ওই নার্সিং হোমে অগ্নিকাণ্ডের সময় দেড় শতাধিক লোক ছিলেন। ৬ জন দগ্ধ হলেও মৃত্যু হয়েছে ৩৮ জনের। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরতে পেরেছেন। তবে, আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান