চীনের সঙ্গে টিকা নিয়ে সম্পর্কের ঘাটতি হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : চীন আমাদের বলেছে তারা কোন বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনের সঙ্গে টিকা নিয়ে সম্পর্কের কোনো ঘাটতি হয়নি। বাংলাদেশ ও চীন সরকার এখানে শুধুই ফ্যাসিলেটেড। টিকা তো সরবরাহ করবে বেসরকারি সংস্থা।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আমাদের টিকা দরকার জানিয়ে ড. মোমেন বলেন, বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনা করে সম্মত হয়েছে যে, চীন আমাদের টিকা দেবে। তবে টিকা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি কোম্পানি কী করে না করে সেটা তাদের সিদ্ধান্ত। তবে সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। তারা সিদ্ধান্ত নেবে ক্রয় এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী