চীনা পণ্যের ওপর নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার প্রেসিডেন্টের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প জানিয়েছেন, চীন থেকে আমদানিকৃত ২৬ হাজার ৭শ’ কোটি ডলারের পণ্যের ওপর সংক্ষিপ্ত নোটিশে অতিরিক্ত কর আরোপ করা হবে।

এই ঘোষণা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিমালার মূল টার্গেটে পরিণত হবে চীন। কিন্তু এই সিদ্ধান্তের কারণে আরো ঘোলাটে হবে কূটনৈতিক পরিস্থিতি। এর ফলে, বাড়বে বাণিজ্যযুদ্ধের পরিধিও।

শুল্ক আরোপের হুমকি কার্যকর হলে, চলতি বছর তৃতীয় দফায় চীনের ওপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। জুলাই মাসে ৩৪০ কোটি, আগস্টে ১৬০ কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত