চার ফিফটিতে রানের পাহাড়ে চাপা ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে হাফসেঞ্চুরির পসরা মেলে বসেছেন টাইগাররা। পঞ্চপাণ্ডবের প্রত্যেককে ফিফটি হাঁকাতে হবে– এমন আইন যেন বেঁধে দেওয়া হয়েছিল। তামিম, সাকিব, মুশফিকের পর ফিফটির দলে যোগ দিলেন মাহমুদউল্লাহ।

এই চার পাণ্ডবের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট খুঁইয়ে ২৯৭ রান করেছে বাংলাদেশ। রানের পাহাড়ে চাপা পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ১০ ওভারে ১০০ রান এসেছে বাংলাদেশের ব্যাট থেকে।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

আর প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসকে হারালেও অর্ধশতক হাঁকিয়েছেন পঞ্চপাণ্ডবের অন্যতম তামিম ইকবাল। ৮০ রলে ৬৪ রান করে আলজারি জোসেফের শর্ট বলে আউট হন তামিম।

এর পর ৮১ বলে ৫১ রান করে রেইফারের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

সাকিব চলে যাওয়ার পর রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে অর্ধশতক ছুঁলেন মি. ডিপেন্ডেবল। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দলীয় ৪৪তম ও আলজারি জোসেফের অষ্টম ওভারের তৃতীয় বলকে ডিপ মিড-উইকেটে পাঠিয়ে ক্যারিয়ারের ৩৯তম ফিফটি করেন মুশফিক।

কিন্তু আগের দুই সতীর্থর মতো মুশফিকও হাফসেঞ্চুরির পর উইকেটে থাকতে পারেননি। ব্যক্তিগত ৪৩ রানের সময় সেই রেইফারের বলে ছক্কা হাঁকান মুশফিক, তার বলেই আউট হয়ে সাজঘরে ফিরলেন মুশফিক। ৪৬.২ ওভারে রেইফারের বল কভার ক্লিয়ার করতে পারেননি মুশফিক। জোসেফের হাতে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে ৫৫ বলে ৬৪ রান করেন মুশফিক। এতে ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার ছিল।

মুশফিকের আউটের কিছু পরেই নিজের অর্ধশতক পূরণ করেন মাহমুদউল্লাহ। শেষ ওভারের প্রথম বলে হার্ডিংকে ছক্কা হাঁকিয়ে ৫০ ছুঁলেন তিনি। ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ওভারের তৃতীয় বলে আউট হয়ে গেছেন সৌম্য সরকার। ৮ বলে ৭ রান করে হ্যামিল্টনের বলে সাজঘরে ফেরেন তিনি।

অলরাউন্ডার সাইফউদ্দিন ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকালে ৬ উইকেট খুঁইয়ে ২৯৭ রান করে বাংলাদেশ।

জয়ের জন্য ৫০ ওভারে ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন আলজেরি জোসেফ ও রেমন রেইফার। একটি উইকেট পেয়েছেন কাইল মায়েস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত