চলতি মৌসুমের প্রথম বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক : চলতি মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ের দমকা হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

রাজধানীতে মঙ্গলবার ভোর থেকেই আকাশ মেঘলা হয়ে উঠে আকাশ। সাড়ে ৭টা থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি । ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী। অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এছাড়া হঠাৎ বৃষ্টির কারণে রাজধানীতে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রত্যাহিক কাজে যারা বাইরে বেরিয়েছিল তাদের ভোগান্তিতে পড়তে হয়। তবে সকাল ৮টার দিকে বৃষ্টির তীব্রতা কমে এসেছে। এখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পড়ছে।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এটাই মৌসুমের প্রথম ঝড়। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

এর আগে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এ মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে।

তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ