করোনায় আরও ৬৩ মৃত্যু, শনাক্ত ৩৮৪০

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনে। বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল করোনায় ৬০ জন মারা গিয়েছিল।

বিশ্ব করোনা: করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৮০। যাদের মধ্যে মারা গেছে ৩৮ লাখ ৪৮ হাজার ১৬৯ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৬ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১৯ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৯২৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪২৮ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৭৬১। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৪৪ জনের। চিকিৎসাধীন ৫১ লাখ ৩৩ হাজার ২৪৩ জন।

এর পরেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমে এসেছে। গত ২৪ ঘণ্টায়ও শনাক্ত হয়েছে আরও ৬৭ হাজার ২৯৪ জন। এ সময়ে নতুন করে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৪১১ জনের। যাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জনের। চিকিৎসাধীন ৮ লাখ ৩৩ হাজার ৮০ জন।

তালিকার তৃতীয় স্থানে থাকা কোপা আমেরিকা আয়োজনকারী ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৩ জনের এবং শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৮৬১ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ এবং মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪। চিকিৎসাধীন ১১ লাখ ৫ হাজার ২৭৬ জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী