চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফাইনালে সাইফ

news-image

স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল সাইফ স্পোর্টিং ক্লাব।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব।

খেলায় একক আধিপত্য বিস্তার করে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের সামনে কোনো বাধাই কাজে আসেনি চট্টগ্রাম আবাহনীর। তারা গোল দেয়া তো দূরে থাক; উল্টো তিন গোল খেয়ে ফাইনালের আগেই বিদায় নিয়েছে।

চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-আবাহনী। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে মোকাবেলা করবে সাইফ স্পোর্টিং ক্লাবকে।

খেলার ৮ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল বাঁ পায়ের জোরালে শটে গোল নিশ্চিত করেন।

৭১ মিনিটে কেনেথের শটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। খেলার একেবারে শেষ মুহূর্তে সতীর্থের বাড়ানো বলে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান আরও বাড়ান আরাফাত।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী