চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ দল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পুরো দল এখন চট্টগ্রামে।

দু’দিনে তিন ভাগে ক্যারিবীয় ক্রিকেটাররা বন্দরনগরীতে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ক্রিকেটারদের সর্বশেষ বহর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একই দিন দুপুরে পৌঁছেন দলের সাত ক্রিকেটার। এর আগে বুধবার রাতে পৌঁছেন ১০ জন খেলোয়াড়।

বিসিবির চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, ওয়েস্ট ইন্ডিজের পুরো দল এখন চট্টগ্রামে। শুক্রবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের অনুশীলন করার কথা রয়েছে।

২২ নভেম্বর এই মাঠেই দুই টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। তার আগে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। রোববার শুরু হবে এই ম্যাচ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত