ঘুমন্ত নারীকে ধর্ষণ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার দোষী সাব্যস্ত

news-image

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডে একটি হোটেলে ঘুমন্ত অবস্থায় এক নারীকে ধর্ষণের দায়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স হেপবার্নকে (২৩) দোষী সাব্যস্ত করেছেন ওর্সেস্টর ক্রাউন আদালত। শুক্রবার আদালতের রায় ঘোষণার সময় মুখ ঢেকে বসেছিলেন অ্যালেক্স হেপবার্ন। আর দোষী ঘোষণার পর কেঁদে ফেলেন তিনি।

ক্রিকেট খেলার সুবাদে ২০১৩ সালে ইংল্যান্ডে পাড়ি জমান অ্যালেক্স হেপবার্ন। কাউন্টি খেলেন ওস্টারশায়ারের হয়ে। অভিযোগকারীর নারীর দাবি, ২০১৭ সালের ১ এপ্রিল, ঘটনার সেই রাতে হেপবার্ন ও তার ক্লাব সতীর্থ জোই ক্লার্ক একই হোটেলে ছিলেন। ওই রাতেই এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন হেপবার্নের সতীর্থ ক্লার্ক। রাত গভীর হলে কোনো এক কাজে রুমের বাইরে যান ক্লার্ক। এই সুযোগে ক্লার্কের বিছানায় ঘুমিয়ে থাকা ওই নারীকে ধর্ষণ করেন হেপবার্ন।

যদিও ওই নারীর ইচ্ছাতেই শারীরিক সম্পর্ক হয়েছিল বলে দাবি হেপবার্নের। তার ভাষ্য, ‘ওই রাতে ক্লার্কের ঘরে আলো ছিল না। আমি ওর বিছানায় যাওয়ার আগে বুঝতেই পারিনি অন্য কেউ আছে। সে গড়িয়ে আমার দিকে চলে আসে এবং চুমু খায়। আমি নিশ্চিত করেই বলতে পারি ও তখন জেগেই ছিল এবং আমাকে চুমুও খেয়েছিল। অবশ্য প্রায় ২০ মিনিট পর সে বলেছিল, “তুমি আমাকে ধর্ষণ করেছ!”

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি