ঘরোয়া মৌসুমে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা বিরতির পর ক্রিকেট ফিরতে শুরু করেছে। ইংল্যান্ডের মাটিতে তো পুরোদমে ক্রিকেট শুরুও হয়ে গেছে।

তবে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে আলোচনা চলচলেও চূড়ান্ত সফরসূচি এখনও জানায়নি দুই বোর্ড। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট জানাচ্ছে, আসন্ন ঘরোয়া মৌসুমেই সফরে যাবে বাংলাদেশ দল।

মঙ্গলবার (১১ আগস্ট) নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, করোনা মহামারি সত্ত্বেও আসন্ন ঘরোয়া মৌসুমে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি সফরে যাওয়ার বিষয়টি নিশিচত করেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সংবাদমাধ্যমে বলেন, ‘সফরকারী দলগুলোর জন্য আইসোলেশন সুবিধার ব্যবস্থা করতে তারা ওয়েলিংটন প্রশাসনের সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি ফোনে ওয়েস্ট ইন্ডিজে কথা বললাম, তারা (সফর) নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশও তাই। ফলে ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে। ’

সফরের বিষয়টি নিশ্চিত করলেও সূচির ব্যাপারে এখনই কিছু জানাতে রাজি নন হোয়াইট। তিনি জানিয়েছেন, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে যেভাবে জীবাণুমুক্ত পরিবেশের ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ দুই দলের জন্য একই ভেন্যুতে থাকা ও অনুশীলনের পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থা ছিল সেটারই অনুকরণ করা হবে নিউজিল্যান্ডেও।

হোয়াইট বলেন, ‘আমরা এসব (জীবাণুমুক্ত পরিবেশ ও আইসোলেশন) নিয়ে সরকারি এজেন্সিগুলোর সঙ্গে কাজ করছি। তারা খুবই সহায়ক ভূমিকা পালন করছে, সরকারও দারুণ সহায়তা দিচ্ছে। ’

করোনা সংক্রমণ রোধে বাইরে থেকে কেউ নিউজিল্যান্ডে গেলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কঠোরভাবে নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু দেশটির মানুষজন বেশ স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছেন, অনেকটা করোনা মহামারি শুরুর আগের মতো।

৫০ লাখ জনসংখ্যার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা মাত্র ২২। দেশটিতে গত সপ্তাহে পর্যন্ত টানা ১০০ দিনের বেশি সময় ধরে কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজিটিভের সংখ্যা ১৫৭০। ফলে দেশটির মানুষজন সামাজিক দূরত্ব মানতে বাধ্য নন এবং খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনেও কোনো বাধা নেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ