ঘরোয়া ক্রিকেটে ফিরছেন আমির?

5333c052e09b0-Mohammad-Amir_1705046cমোহাম্মদ আমিরের প্রতিভা নিয়ে কোনো সংশয় ছিল না। ক্রিকেটে তাঁর আগমনে হইচই পড়ে গিয়েছিল চারদিকে। কিন্তু করে বসলেন ভুল, মস্ত বড় এক ভুল। এখন সেই ভুলের খেসারত মোহাম্মদ আমির দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাকিস্তানের তরুণ এই বোলিং-প্রতিভা নিষিদ্ধ চার বছর ধরে। ২১ বছর বয়সী আমিরের নিষেধাজ্ঞা শেষ হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে। ১৪ টেস্টে ৫১ উইকেট শিকারি পাকিস্তানের এ বাঁহাতি ফাস্ট বোলারের জন্য সুখবর—আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন।

ফের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আমির। বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে অনুশীলন করার সুযোগ পেলে সেটি দারুণ হবে।’ আন্তর্জাতিক অভিষেকের পর তাঁর মধ্যে ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকে। কিন্তু সব গড়বড় হয়ে গেল ওই ফিক্সিং কেলেঙ্কারির পর। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরের ওপর রয়েছে আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞা। আমিরের আশা, ফের স্বরূপেই ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান