ঘরেই করুন নববর্ষের উৎসব : প্রধানমন্ত্রী

news-image

বাইরে লোক সমাগম করে নববর্ষের কোনো অনুষ্ঠান করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাইরের সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। আপনারা ঘরে বসে উৎসব করুন, রেডিও টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন। কিন্তু কোনোভাবেই কোনো ধরনের লোকসমাগম করবেন না। পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ থাকবে।

রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলা সমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কিন্তু অনেকেই ঘরে থাকার নির্দেশনা মানতে চাননি। মানুষের সঙ্গে মিশেছেন। ফলে অনেক জেলায় এটা সংক্রমিত হচ্ছে। মূলত লোক সমাগমের কারণেই কিন্তু করোনা সংক্রমিত হচ্ছে। এটা যেন আর না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ