গোপীনাথপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শরীফকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় ইউপি সদস্য হামিদুল গোপীনাথপুর বাজার থেকে ভ্যানগাড়িতে করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান, সন্ধ্যায় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সামনে হামিদুলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ইউপি সদস্যের বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী