গোপনে নারীদের ছবি তোলা বৈধ!

531866ed7f9ac-Skirtযুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বসবাসকারী নারীদের জন্য সতর্কবাণী, আপনি যদি হাঁটুর ওপর স্কার্ট পরেন, তাহলে এখনই সতর্ক হয়ে যান। আড়ালে-আবডালে কোনো আলোকচিত্রী যদি নিচু হয়ে আপনার ছবি তোলেন, তবে আপনি পুলিশে অভিযোগ করতে পারবেন না।

কেননা ম্যাসাচুসেটসের হাইকোর্ট গত বুধবার এ মর্মে রুল জারি করেছেন, এভাবে ছবি তোলাটা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী অবৈধ নয়।

হাইকোর্টের এই রায় অনেককে বিস্মিত করেছে। কেননা, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গোপনে স্বল্প কিংবা পোশাকহীন মানুষের ছবি তোলা ঠেকানো বিষয়ে আইন রয়েছে। তবে গত বুধবারের দেওয়া রায়ে হাইকোর্ট বলেছেন, পোশাক পরা মানুষের ছবি লুকিয়ে তুললে আলোকচিত্রীর বিরুদ্ধে এ আইন প্রযোজ্য হবে না।

পিটিআইয়ের খবরে বলা হয়, গোপনে এক স্বল্পবসনা নারীর ছবি তোলার অভিযোগে ম্যাসাচুসেটসের হাইকোর্টে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছিল। এ রুল জারির মধ্য দিয়ে আদালত তাঁকে দায়মুক্তি দেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান