গুজবের বিরুদ্ধে প্রচারে মাঠে সরাইল থানার ওসি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে এমন গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু। এ ধরনের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে মানুষের উপর দাঙ্গা হামলা করা থেকে বিরত থাকতে বলেন তিনি।

আজ শনিবার (৩ আগস্ট) সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন তিনি। বালিকা বিদ্যালয়ে প্রচারের সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর উপস্থিত ছিলেন।

ওসি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরাও একটি গুজব। বর্তমানে এক ধরনের দুষ্টু বা খারাপ প্রকৃতির লোক দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত এমনকি প্রত্যন্ত গ্রাম এলাকাতেও মানুষের মাঝে ছেলে ধরা বিষয়কে কেন্দ্র করে এক ধরনের গুজব সৃষ্টি করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ শুধু মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।

তিনি বলেন, যদি কোন মানুষকে সন্দেহ হয় সাথে সাথেই থানায় খবর দিবেন বা ৯৯৯ নাম্বারে ফোন দিবেন, সাথে সাথেই পুলিশ চলে আসবে। আইন নিজের হাতে তুলে নিবেন না।
ছেলে ধরা নিয়ে ওসি শাহাদাত হোসেন বলেন, এটি সম্পূর্ণ একটি গুজব। আপনারা এ ধরনের কোন গুজবে কান দিবেন না। সন্দেহভাজন ব্যক্তিকে আপনারা ধরে আইনের কাছে হস্তান্তর করবেন। কারণ,একটি কুচক্রী মহল সব সময় মানুষকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাটবাজার, সহ বিভিন্ন জায়গায় মাইকিং করে, হ্যান্ডবিল বিতরণ করে মানুষকে সচেতন করছেন সত্যিকারে ছেলে ধরা বলতে কিছুই নয়। আপনারা সচেতন থাকুন।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি