গাজীপুরে প্রিজন ভ্যান-বাস সংঘর্ষে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ আহত ৬
আমাদের ব্রাহ্মণবাড়িয়া August 12, 2015
গাজীপুরে প্রিজন ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে যুদ্ধাপরাধ মামলার দুই আসামিসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নং গেটের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।