গাজা নয়, ওজিল সাহায্য পাঠাচ্ছেন ব্রাজিলে

ojilখবর বেরিয়েছিল- ফিলিস্তিন ভূখ-ের গাজা উপত্যাকার নিপীড়িত-আহত শিশুদের চিকৎসার জন্য আর্থিক সাহায্য দিবেন জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। কিন্তু আজ এ খবরকে ভুয়া বললেন ওজিলের প্রতিনিধি রোল্যান্ড এইটেল। তিনি বলেন, ‘মেসুত ওজিলের গাজার শিশুদের আর্থিক সাহায্যের সংবাদ মিথ্যা। ভবিষ্যতে এমনটা হলে হতেও পারে। কিন্তু আমি কিছু জানি না।’ ওজিল গাজার শিশুদের সাহায্য না করলেও সাহায্য করছেন ব্রাজিলের অসুস্থ গরীব শিশুদের। ব্রাজিলের মাটি থেকে বিশ্বকাপ জিতে এসেছে মেসুত ওজিলের জার্মানি। বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিলের যাওয়ার পর তিনি একটি দাতব্য সংস্থার মাধ্যমে ৯জন গরীব অসুস্থ শিশুর অপারেশনের আর্থিক সাহায্য করেছিলেন। ব্রাজিলের জণগনের আতিথেয়তায় মুগ্ধ জার্মানির এ মুসলিম খেলোয়াড়। তাই বিশ্বকাপ জিতে দেশে ফিরে ব্রাজিলের আরও ১৯জন গরীব শিশুর অপরারেশনের খরচ দেয়ার ঘোষণা দিলেন তিনি। নিজের ফেইসবুকে ওজিল নিজেই এ কথা জানিয়েছেন। এ জন্য বিশ্বকাপ থেকে অর্জিত বোনাসের পুরোটাই তিনি দিয়ে দিবেন। যার পরিমাণ ২৪০,০০০ পাউন্ড। এছাড়া দলের অন্যান্য খেলোয়াড়দের কাছ থেকেও টাকা তুলে নিনি ব্রাজিলে পাঠাবেন বলে জানিয়েছেন ওজিল। নিজের ফেইসবুকে ওজিল লিখেছেন, ‘প্রিয় সমর্থকবৃন্দ, বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি ব্রাজিলের গরীব অসহায় ৯টি অসুস্থ শিশুর অপারেশনের অর্থ যোগান দিয়েছিলাম। আমরা বিশ্বকাপ জিতেছি। এখন শুধু আমি নই, দলের সব সদস্যদের কাছ থেকে টাকা তুলে ব্রাজিলের ১৯জন অসুস্থ শিশুর অপারেশনের ব্যবস্থা করছি। ব্রাজিলের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।’

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান