গরুর গুঁতোয় আহত বিজেপির এমপি আইসিইউতে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরুর গুঁতোয় আহত হয়েছেন বিজেপি নেতা ও এমপি লিলাধর বাঘলা। তাঁর মাথায় আঘাত রয়েছে এবং পাঁজরের হাড় ভেঙ্গে গেছে।বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

জানা গেছে, গুজরাটের গান্ধীনগরে নিজ বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন লিলাধর। সে সময় একটি গরু হঠাৎ করে তেড়ে আসে এবং তাঁকে প্রচণ্ড জোরে গুঁতো মারে। এতে তিনি মাথায় আঘাত পান এবং তাঁর পাঁজরের একাধিক হাড় ভেঙ্গে যায়।

সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত