‘গন্ডার কূটনীতি’: চীনকে দুর্লভ প্রজাতির গ-ার উপহার দিলো নেপাল

news-image

নেপাল বৃহস্পতিবার চীনকে বিপন্নপ্রায় দুর্লভ প্রজাতির এক শিংবিশিষ্ট এক জোড়া গন্ডার উপহার দিয়েছে। শক্তিশালী প্রতিবেশী ও অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশটির প্রতি ইতিবাচক মনোভাবের প্রকাশ হিসেবে এই উপহার দিলো নেপাল।

অল্পবয়সী পুরুষ ও স্ত্রী গন্ডার রুদ্র ও রূপসীকে একটি চার্টার্ড বিমানে করে চীনের গুয়াংঝু পাঠানো হয়। সাথে গেছেন নেপালের একটি বিশেষজ্ঞ দল।

নেপালের পার্কও ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের প্রধান মান বাহাদুর খাড়কা এএফপিকে বলেন, ‘গন্ডারগুলোকে তাদের খাঁচাসহ বিমানে পাঠানো হয়েছে। এগুলো স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত।’

গন্ডারগুলোকে গুয়াংঝুর একটি সাফারি পার্কে ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে ২০১৬ সালে কে পি শর্মা ওলি যখন চীন সফরে গিয়েছিলেন, তখন তিনি চীনকে গন্ডার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত মাসে ওলির চীন সফরের কিছু পরেই এই উপহার দেয়া হলো। ওই সফরে ওলি তিব্বত ও কাঠমা-ুর মধ্যে রেললাইন স্থাপনসহ বেশ কিছু বিষয়ে চুক্তি করেন।

নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইউ হোংয়ের কাছে গ-ার হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ওলি বলেন, ‘আমি আশা করা এই বিনিময় আমাদের দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’ এএফপি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত