গণপরিবহন চালুর দাবিতে গাবতলীতে শ্রমিকদের অবরোধ, পরে প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘লকডাউনে’ বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঢাকা মহানগর গণপরিবহন শ্রমিক। প্রায় ঘণ্টাখানেক চলা এ অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় যানজট।

আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শ্রমিকেরা গাবতলীতে অবস্থান নেন। সেখানে তাঁরা রাস্তায় বসে পরে সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাখানেক চলা এ অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় যানজট।

শ্রমিকেরা বলছেন, গণপরিবহন বন্ধ থাকায় তাঁদের সংসার চলছে না।

বেলা ১২টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় বলে জানান পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজ। তিনি প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। যানচলাচল করছে। সকাল ১০-১১টার দিকে পরিবহন শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিল। সেখানে কয়েকশ শ্রমিক ছিল।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী