খুৎবার বিষয় সীমাবদ্ধ করে দিয়েছে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে জুমার বয়ানে আলোচনার বিষয়বস্তুও সীমাবদ্ধ করে দিয়েছে দেশটি ধর্মমন্ত্রনালয়। এছাড়া মসজিদের নিরাপত্তায় নতুন আইন করেছে সৌদি সরকার।
জুমার বয়ানে খতিবদের তাওহিদ, ইবাদত ও ইনসাফের ওপর আলোচনা করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। লোকদেরকে নাগরিক অধিকার ও সরকারের আনুগত্যের ওপর বয়ান, ফেৎনা থেকে বাঁচার উপায় ও ফেৎনার সময়ে সরকার ও আলেম উলামাদের আনুগত্যের ওপর আলোচনা করার জন্য খতিবদের নির্দেশ দেওয়া হয়। চরমপন্থীদের সমালোচনা ও লোকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেবেন মসজিদের খতিবরা।
এদিকে দেশটির প্রতিটি মসজিদে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সেই সঙ্গে সিসি টিভিও লাগানো হবে। দেশটির ধর্মমন্ত্রনালয় জানায়, নব নির্মিত মসজিদগুলোতে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সাহায্যে এখন থেকে দেশের সকল মসজিদেই নতুন আইনটি বাস্তবায়ন করা হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান