খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরতের দাবি

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি জানান।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন এলিস ওয়েলস। এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি। আমরা বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই খুনিদের বিচার জরুরি। সে কারণে তাকে ফেরতের দাবি জানিয়েছি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, খুনিদের বিচার কার্যক্রমের কাগজপত্র তাদের দেওয়ার জন্য। আমরা বলেছি, কাগজপত্র দেবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এ সংকট সমাধানে যুক্তরাষ্ট্র আমাদের পাশে রয়েছে। যুক্তরাষ্ট্র ভাসানচরের পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা বলেছি, রোহিঙ্গাক্যাম্পে অনেক ঘনবসতি। পাহাড়ি ঢলসহ প্রাকৃতিক বিপর্যয় হয়। ফলে রোহিঙ্গারা ‍যদি ভাসানচরে যায়, তাহলে তাদেরই ভালো হবে।

বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, রাজনৈতিক সমাবেশের অধিকার নিয়েও আলাপ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনদিনের সফরে মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় এসেছেন এলিস ওয়েলস। তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন। তিনি থাইল্যান্ডে ইন্দো প্যাসিফিক বিজনেস ফোরামে যোগ দেন। সেখান থেকে ঢাকায় আসেন। এলিস রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারও যাবেন। সফর শেষে তিনি ৭ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত