‘খাল্লাস’র হট জেরিনে ইউটিউবে ঝড় [ভিডিও]

zeerinবিনোদন ডেস্ক : আগেই জানা গিয়েছিল রাম গোপাল ভার্মার নতুন সিনেমা ‘বীরাপ্পান’ এ একটি গানে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে হেট স্টোরি থ্রি দিয়ে বলিউড মাতানো নায়িকা জেরিন খানকে।

সম্প্রতি ‘খাল্লাস বীরাপ্পান’ শিরোনামের এই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ইউটিউবে ঝড় তুলেছে গানটি।

গানটিতে আগুন এবং পানির কয়েকটি দৃশ্যে দেখা গেছে জেরিন খানকে। এছাড়া রয়েছে লেজার রশ্মির কারসাজি, ব্যাকগ্রাউন্ডে বাজবে গান। গানটিতে বন্যপ্রাণীর মতো আচরণ করতে দেখা গেছে হট জেরিনকে।

১৪ বছর আগে ‘কোম্পানি’ সিনেমায় ইশা কোপিকারকে ‘খাল্লাস’ শিরোনামের একটি গানে হাজির করেছিলেন পরিচালক রাম গোপাল ভার্মা। এরপর থেকে বলিপাড়ায় ‘খাল্লাস গার্ল’ নামেই পরিচিত পেয়েছিলেন ইশা। এবার খাল্লাস গার্ল হিসেবে পরিচালক পরিচিত করালেন জেরিনকে।

গানটির কম্পোজার হিসেবে কাজ করেছেন শারিব এবং তুশি।

ভারতের এক কুখ্যাত দস্যু বীরাপ্পনের জীবন কাহিনী নিয়ে সিনেমার গল্প। আগামী ২৭ মে মুক্তি পাবে সিনেমাটি। ভয়ানক এই দস্যুর হাতে পুলিশকর্মী, সাধারণ মানুষসহ দুই শতাধিক মানুষ খুন হয়েছেন।

‘বীরাপ্পন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ ভরদ্বাজ। এ ছাড়া লিসা রে ও জেরিন খানও অভিনয় করেছেন।

https://youtu.be/gYCXzlQ2RFc

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত