কড়া নিরাপত্তায় প্রথম বিশ্বযুদ্ধের স্মরণানুষ্ঠান

33ef9b23faaad8ff22466354a46550be-5আন্তর্জাতিক ডেস্ক :প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে যুক্তরাজ্যজুড়ে নীরবতার মধ্য দিয়ে গতকাল রোববার রিমেমব্রান্স সানডে পালন করা হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লন্ডনের হোয়াইট হলের সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর বিবিসির।

যুক্তরাজ্যের বাইরেও বিভিন্ন স্থানে রিমেমব্রান্স সানডে পালিত হয়েছে। লন্ডনের স্মরণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা আজ সেসব সাহসী নারী-পুরুষকে স্মরণ করতে সমবেত হয়েছি, যাঁরা আমাদের দেশ, স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করেছেন।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানির স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ এবং রাজপরিবারের অন্য সদস্যরা।

চলতি বছর প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্ণ হয়েছে। এটি উদ্যাপনের অংশ হিসেবে লন্ডনের টাওয়ার হল ঘিরে শিল্পী পল কামিনসের এক বিশাল শিল্পকর্ম ‘ব্লাড সোয়েপ্ট ল্যান্ড অ্যান্ড সিজ অব রেড’ স্থাপন করা হয়েছে। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে যুদ্ধে নিহতদের স্মরণের প্রতীক হিসেবে ব্যবহৃত প্রায় নয় লাখ কৃত্রিম পপিফুল দিয়ে এটি তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান