ক্রিকইনফোর সেরা ২০-এ বাংলাদেশের মুর্শিদা খাতুন

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১০ বছর ক্রিকেট দুনিয়া শাসন করবেন এমন সম্ভাব্য ২০ জন নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। নিজের কৃতিত্ব দিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন।

বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা ভবিষ্যতের তারকা নারী ক্রিকেটারের এই তালিকা তৈরি করেছে ক্রিনইনফো।

বাংলাদেশ নারী ক্রিকেট দলে ২০১৮ সালে অভিষেক মুর্শিদার। এ পর্যন্ত দেশের হয়ে খেলেছেন পাঁচ ওয়ানডে আর দশটি টি-টোয়েন্টি। গেলো ফেব্রুয়ারিতে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আসেন আলোচনায়।

এছাড়া নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ২৬ বলে ৩০ রানের ইনিংসটি, তাকে চিনিয়েছে আলাদা করে। তাইতো আগামীতে নারী ক্রিকেট শাসন করবেন, এমন এক তালিকায় জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী মুর্শিদা। এই তরুণীকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ বলেও আখ্যা দিয়েছে ক্রিকইনফো।

এই তালিকায় আছেন ৫ জন অস্ট্রেলিয়ান, ৪ জন ভারতীয়, ৩ জন ইংলিশ ক্রিকেটার। এছাড়া দুই জন করে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এবং একজন করে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার আছেন।

ক্রিকইনফোর ভবিষ্যৎ সেরা ২০ নারী ক্রিকেটার

শেফালি ভার্মা (ভারত), সোফিয়া মলিনেক্স (অস্ট্রেলিয়া), লাউরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), সোফিয়া একলেস্টন (ইংল্যান্ড), ইশি ওয়ং ইংল্যান্ড), শাবিকা গাজনাবি (ওয়েস্ট ইন্ডিজ), অ্যামিলিয়া কের (নিউজিল্যান্ড) জেমি রদ্রিগেজ (ভারত), টাইলা ভ্লামিংক (অস্ট্রেলিয়া), সারাহ গ্লেন (ইংল্যান্ড), নাদন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত) উমাইমা সোহেল (পাকিস্তান), জর্জিয়া ওয়ারহ্যাম (অস্ট্রেলিয়া), সেনেতা গ্রিমন্ড (ওয়েস্ট ইন্ডিজ), মুর্শিদা খাতুন (বাংলাদেশ), ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), কাভিশা দিলহারি (শ্রীলঙ্কা), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ